কোথায় কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘অর্ণব’?
বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। মৌসম ভবন জানিয়েছে, পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে গভীর নিম্নচাপটি ছিল, রাতে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে তা পশ্চিম দিকে উপকূল অভিমুখে এগিয়েছে। সোমবার ভোরে তা থেকেই জন্ম নিয়েছে ‘অর্ণব’। বঙ্গে এর কতটা প্রভাব পড়বে? কেমন থাকবে তাপমাত্রা? কী জানাল আবহাওয়া দপ্তর? দেখুন বিশেষ ভিডিয়ো।