Published on
:
1 min read
এই সময়, কালনা: জমি সংক্রান্ত পুরোনো বিবাদের জেরে মাঠে চাষের জলের মেশিন চালাতে গিয়ে বিশেষ ভাবে সক্ষম এক ব্যক্তিকে রড দিয়ে মারধর ও কুপিয়ে খুনের অভিযোগ উঠল। পূর্বস্থলীর নিমদহর চাঁদপাড়ার বাসিন্দা নিহত প্রহ্লাদ প্রামাণিক (৪৯) রবিবার কোজাগরী পূর্ণিমার রাতে মাঠে গিয়ে আর বাড়ি ফেরেননি। দীর্ঘক্ষণ ফোন না ধরায় স্ত্রী ও মেয়ে মাঠে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে তিনি কয়েকজন হামলাকারীর নাম বলে যান। নিহতের স্ত্রী দীপিকা প্রামাণিক বলেন, ‘রবিবার লক্ষ্মীপুজোর সন্ধ্যায় লুচি খাব বলে মাঠে চাষের জলের মেশিন চালানোর জন্য বেরিয়ে যান। বেশ কিছুক্ষণ পরেও বাড়ি না ফেরায় এক মেয়েকে নিয়ে মাঠে খুঁজতে যাই। তখন মাঠের এক জায়গা থেকে গোঙানির আওয়াজ পেয়ে টর্চের আলো ফেলতে দেখি স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। কারা এই অবস্থা করল জিজ্ঞাসা করায় ধরমপুরের কয়েকজনের নাম বলে। ওদের সঙ্গে জমি সংক্রান্ত পুরোনো বিবাদ ছিল। তার জেরে যে স্বামীকে এইরকম নৃশংস ভাবে খুন করবে ভাবতে পারছি না। দোষীদের ফাঁসি চাই।’ তাঁদের প্রতিবেশী রতন প্রামাণিকও ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। সোমবার পূর্বস্থলী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী ও কন্যা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তাঁদের প্রতিবেশী রতন প্রামাণিকও ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। সোমবার পূর্বস্থলী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী ও কন্যা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
