নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ড. এম রিজওয়ান খান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগের পাশাপাশি বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে। বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে ইংরেজি ও গণিতের জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ফল-২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে তাদের ইউআইইউ পরিবারে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমিরিটাস ড. এম রিজওয়ান খান। এছাড়া বক্তব্য দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অ্যাডভাইজার প্রফেসর ড. এম নিয়াজ আসাদুল্লাহ, স্কুল অব লাইফ সায়েন্সেসের অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আব্দুল মজিদ এবং স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. শরীফ আহমেদ মুকুল।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ড. এম রিজওয়ান খান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগের পাশাপাশি বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে। বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে ইংরেজি ও গণিতের জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এ এস এম সালাহউদ্দিন শিক্ষার্থীদের একাডেমিক নিয়মাবলি, শৃঙ্খলা ও পড়াশোনাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ এবং একাডেমিক কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি নবীন শিক্ষার্থীদের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি
