পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দ্য একমি ল্যাবরেটরিজ সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্য একমি ল্যাবরেটরিজের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১২ টাকা ৬৫ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ২০ টাকা ১৯ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩৯ টাকা ৩৭ পয়সা। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর বেলা ১১টা ৩০ মিনিটে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।
সংশ্লিষ্ট সংবাদ: একমি ল্যাবরেটরিজ
১২ আগস্ট ২০২৬
২৩ ডিসেম্বর ২০২৩
