স্পোর্টস ডেস্ক : পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছে বোর্নমাউথ আরও চাপ বাড়লো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের ওপর। ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে তার দল। নিষ্প্রভ পারফরম্যান্সে প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচ জয়হীন থাকার হতাশায় ডুবেছে ইউনাইটেড।
পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছে বোর্নমাউথ। তাদের আক্রমণের সামনে বারবার অসহায় দেখিয়েছে ইউনাইটেডের রক্ষণকে। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জিতল ‘দ্য চেরিজ’রা। ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। বুধবার কোমোর কাছে ৪-১ গোলে হারের পর কারিকের কৌশল নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। এর জেরে বোর্নমাউথের বিপক্ষে তাকে একাদশের বাইরে রাখা হয়। যদিও ক্যারিকের দাবি, এটি ছিল পুরোপুরি ‘ফুটবলীয় সিদ্ধান্ত’। কিন্তু বিরতির আগেই দুই গোলে পিছিয়ে পড়ার পরও ফার্নান্দেজকে মাঠে নামাননি কোচ।
প্রথমার্ধে ইউনাইটেডের আক্রমণে ছিল না তেমন ধার। শুরুতে এভানিলসন ও রায়ান সুযোগ নষ্ট করলেও পরে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি সফরকারীদের। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে জাস্টিন ক্লুইভার্ট বল বাড়ান অরক্ষিত রায়ানের উদ্দেশে। পেছনের পোস্টে ভলিতে বল জালে পাঠিয়ে বোর্নমাউথকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে বোর্নমাউথ। লেনি ইয়োরোর ভুলে বল পেয়ে যান আদ্রিয়েন ত্রুফের। তার বাড়ানো বল ফাঁকা জালে পাঠান মার্কাস টাভার্নিয়ার।
আরও পড়ুন
বিরতির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ইউনাইটেড সমর্থকদের দুয়োধ্বনি শোনা যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে এভানিলসনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর আয়ডেন হেভেনের ভুলে আরও সুযোগ পায় বোর্নমাউথ। রায়ানের একটি শট ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক সেন ল্যামেন্স। পরে লিসান্দ্রো মার্তিনেজের ভুলে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন রায়ান। তবে তার হাতছাড়া করা সুযোগের পরও তৃতীয় গোল পেতে দেরি হয়নি বোর্নমাউথের। লম্বা ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে গোলরক্ষক ল্যামেন্সকে কাটিয়ে এগিয়ে যান এভানিলসন। এরপর ফাঁকা জালে বল পাঠিয়ে ইউনাইটেডের পরাজয় নিশ্চিত করেন তিনি।
মৌসুমে গত সপ্তাহেই প্রথম লিগ জয় পেয়েছিল বোর্নমাউথ। এবার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয়ে ছন্দে ফিরেছে দলটি। অন্যদিকে, এই হারে আট ম্যাচে সাত পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১৬তম স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথ উঠে এসেছে ১৩তম স্থানে।
_1792998040.png&w=1440&q=75)