২০২২ সালে যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন আশিকুজ্জামান। পরবর্তীতে খেলেছেন বিপিএলের দুই আসরে। এরপরেই বাধে বিপত্তি, ইনজুরিতে গত দুই বছর ধরেই মাঠের বাইরে রয়েছেন এই তরুণ পেসার। প্রথমে স্পাইনে পাওয়া চোট থেকে সেরে উঠেছিলেন আশিক।
এরপর পান কনুইয়ের চোট। যে কারণে বছরখানেক ধরেই রয়েছেন মাঠের বাইরে। সবশেষ গেল ফেব্রুয়ারিতে চোটের চিকিৎসা করাতে বিসিবি কাতারে পাঠিয়েছিল তাকে। সেখানে রিপোর্ট অনুযায়ী ডাক্তারের পরামর্শে অপারেশন হয় চোটাক্রান্ত কনুইতে।
অপারেশন শেষে শুরু হয় পুনর্বাসন প্রক্রিয়াও। সেখানে নিজেকে গেল ৮ মাস ধরে ফিট হিসেবে গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছেন আশিক। অবশেষে তার অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
আসন্ন বিসিবির নতুন ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে ফিরবেন এই পেসার। গতকাল তাকে ৬ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে সিটিজেনস ব্যাংক।
এসএইচ
