বলা হয়, তেলই হল চুলের প্রধান খাদ্য। তাই সুন্দর, ঘন-কালো চুল পেতে কিংবা চুলের স্বাস্থ্য ভাল রাখতে বহু বছর ধরেই নারকেল তেলের ব্যবহার করা হয়ে আসছে। যদিও অনেকে মাথায় তেল মাখতে পছন্দ করেন না। যার ফলে বাজারের দামি পণ্যের ওপর নির্ভর করেন তাঁরা। আর এইভাবে নিজেদের অজান্তেই চুলের বিরাট ক্ষতি করে বসেন তাঁরা।
তাছাড়া এখন চারদিকে অতিরিক্ত দূষণের কারণে চুল রুক্ষ হয়ে যাওয়া কিংবা অতিরিক্ত চুল পড়ার সমস্যা খুবই সাধারণ। তাই চুল পড়া বন্ধ করতে কিংবা চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে অনেকেই নারকেল তেল ব্যবহার করে থাকেন। তবে শুধু নারকেল তেল নয় এছাড়া আরও সাতটি তেল আছে যেগুলি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভাল থাকে। তবে একথা ভুললে চলবে না, শুধু পরিচর্যা নয় ভাল চুলের জন্য পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্যাভ্যাসও সমানভাবে গুরুত্বপূর্ণ।
আমন্ড অয়েল
চুলের রুক্ষতা দূর করতে ভিটামিন ই সমৃদ্ধ বাদাম তেল খুবই উপকারী। নারকেল তেলের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে ব্যবহার করলে চুল নরম ও উজ্জ্বল হয়।
অলিভ অয়েল
চুলের গভীরে আর্দ্রতা ধরে রাখতে নারকেল তেলের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করলে দারুণ উপকার পাওয়া যায়। রুক্ষ চুলের জট ছাড়াতেও অলিভ অয়েল ব্যবহার করা হয়। এই তেল চুলকে নরম রাখতে সাহায্য করে।
রোজমেরি অয়েল
চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে রোজমেরি অয়েলের ব্যবহার ব্যাপক প্রচলিত। এমনকি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে এই তেল ব্যবহার করলে মাথার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয়।
ক্যাস্টর অয়েল
যাঁরা দ্রুত চুল বড় করতে চাইছেন তাঁদের জন্য ক্যাস্টর অয়েল খুবই উপকারী উপাদান। এটি চুলের গোড়াকে মজবুত করে এবং চুল ঘন করতে সাহায্য করে। এই তেল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে তা চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
ল্যাভেন্ডার অয়েল
নারকেল তেলের সঙ্গে ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে ব্যবহার করলে চুলের দ্রুত বৃদ্ধি হয়। এছাড়া এর মনোমুগ্ধকর গন্ধ স্ট্রেস কমাতেও বড় ভূমিকা পালন করে।
আর্গান অয়েল
চুলের স্বাভাবিক জেল্লা বজায় রাখতে নারকেল তেলের সঙ্গে আর্গান অয়েল মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। ক্ষতিগ্রস্ত চুলের জন্য এই তেল খুবই উপকারী। এই তেল চুলকে কন্ডিশনিং করতে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
https://youtu.be/ixVZIaFsQVc?si=2Ai5dd56X_p9H9mv
চা গাছের তেল
মাথায় খুশকির সমস্যা থাকলে এই তেল অত্যন্ত কার্যকর উপাদান হতে পারে। তবে এই তেল কখনওই মাথায় সরাসরি মাখা উচিত নয়। তাই প্রয়োজন অনুসারে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাখতে হবে।
