সম্পাদক : শাহজাহান সরদার প্রকাশক : আনোয়ার হোসেন খান
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান জানান, বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি নুসরাতের বাড়িতে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তিনি এই ঘটনাকে একটি ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে আখ্যায়িত করেন।
অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য উচ্চ মূল্য দিতে হবে। এমন পরিস্থিতিতে নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
যোগাযোগের ঠিকানা : রূপায়ন খান প্লাজা, লেভেল-১১, বাড়ি-১৮,
সড়ক-৭, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন: ০২-৪১০৬১৪২০,
মোবাইল: +৮৮ ০১৭০৫৪০৭০৮০ (নিউজ রুম) ই-মেইল:
(নিউজ) [email protected] , [email protected] ;