সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহারসামগ্রী তুলে দেন সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এমএ কাশেম।
কর্মকর্তা-কর্মচারীদের ৬৬ মেধাবী সন্তানকে সম্মাননা দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ২০২৬ সালের এসএসসিতে জিপিএ-৫ এবং ও-লেভেল পরীক্ষায় অন্তত ছয়টি বিষয়ে ‘এ’ গ্রেড অর্জন করায় তাদের এ স্বীকৃতি দেয়া হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহারসামগ্রী তুলে দেন সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এমএ কাশেম।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পর্ষদের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও সদস্য বেনজীর আহমেদ এবং বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম বলেন, ‘আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনের যেকোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব। শিক্ষার্থীদের এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবার ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।’ মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে সাউথইস্ট ব্যাংক সবসময় গর্ববোধ করে এবং তরুণ প্রজন্মের সম্ভাবনাকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected] , [email protected] (অনলাইন)
