জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক চোই হেই ইয়ঙের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, দক্ষিণ কোরিয়ার নাগরিক ও ভাষা শিক্ষক লি কু এবং তাঁর স্ত্রী লি চার্লস উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণার প্রসার এবং ছাত্র-শিক্ষক বিনিময়ের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। অন্যদিকে, অধ্যাপক চোই হেই ইয়ঙ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে উভয় পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
