পেশায় সিনিয়র নার্স হলেও মডেলিংয়ের প্রতিও রয়েছে তরুণ মডেল রোজ চৌধুরীর গভীর আগ্রহ। মানুষের সেবার পাশাপাশি বিনোদনজগতেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি।
পেশাগত দায়িত্ব, ব্যক্তিগত স্বপ্ন ও পরিবারের প্রতি ভালোবাসাকে সঙ্গী করে এগিয়ে চলেছেন রোজ চৌধুরী। ভবিষ্যতে ভালো কাজের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য।
রোজ চৌধুরীর দেশের বাড়ি রাজশাহীতে। পড়াশোনা ও পেশাগত কাজের সুবাদে বর্তমানে তিনি ঢাকায় থাকেন। পড়াশোনা শেষ করে সিনিয়র নার্স হিসেবে কর্মজীবন শুরু করেছেন তিনি। চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগকে তিনি বিশেষ গুরুত্ব দেন। একই সঙ্গে পরিবার ও দেশের মানুষের জন্য ভালো কিছু করার স্বপ্ন দেখেন। পেশাগত দক্ষতা আরও বাড়াতে এবং আন্তর্জাতিক পরিসরে কাজ করার সুযোগ তৈরি করতে বিদেশে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
চিকিৎসাসেবার মতো দায়িত্বশীল পেশায় যুক্ত থাকলেও ছোটবেলা থেকেই মডেলিংয়ের প্রতি তাঁর আলাদা ভালো লাগা ছিল। বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি মডেলিংয়ের স্বপ্ন পূরণে পরিবারের সদস্যদের কাছ থেকেও উৎসাহ ও সমর্থন পেয়েছেন তিনি। সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে ফটোশুটের মাধ্যমে শুরু হয় তাঁর মডেলিংযাত্রা।
ফটোশুট দিয়ে পথচলা শুরু হলেও ধীরে ধীরে নানা ধরনের কাজে যুক্ত হয়েছেন রোজ। পোশাকের ফটোশুট, বিভিন্ন পেজের প্রচারণামূলক কাজ, গানের প্রজেক্ট ও নাটকসহ বিভিন্ন কাজে অংশ নিচ্ছেন তিনি। প্রতিটি কাজের মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন ও নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন এই তরুণ মডেল।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে রোজ চৌধুরী জানান, সামনে আরও ভালো ও মানসম্মত কাজের সঙ্গে যুক্ত হতে চান তিনি। দর্শকদের ভালো কাজ উপহার দেওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাও তাঁর অন্যতম স্বপ্ন।
রোজের প্রত্যাশা, সবার ভালোবাসা ও দোয়া নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও এগিয়ে যাবেন তিনি। মানবিক গুণাবলি ও পেশাগত দায়িত্ববোধ ধরে রেখে কাজের মাধ্যমে মানুষের মনে স্থায়ী জায়গা করে নিতে চান এই তরুণ মডেল।
বিআলো/শিলি