১২ নভেম্বর, বৃহস্পতিবার জনতা ব্যাংক পিএলসি’র ৯০৭তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্ষদের পরিচালক আব্দুল মজিদ শেখ, মোঃ আহসান কবীর, অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী, খন্দকার মামুন এফসিএ, আজিজুন নাহার, তারিক মোর্শেদ ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মোঃ ফয়েজ আলম এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা, মোঃ আব্দুল মতিন ও মোঃ ইকবাল হোসেন খাঁ উপস্থিত ছিলেন।
সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
জনতা ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে…
লোডশেডিংয়ের সময়ও কিশোরদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে সম্প্রতি…
বাংলাদেশি দক্ষ কর্মীদের, বিশেষ করে জাপানে, কর্মসংস্থানের সুযোগ…
শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য ক্যাশলেস লেনদেনের সব সেবাকে আরও…
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের…
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো সবসময়ই উদ্ভাবনে…
জনতা ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মোঃ মাহবুব আলম। ২৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তিন বছরের জন্য তিনি জনতা ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ছিলেন। এ সময় তিনি ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মোঃ মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান- বিআইডিএস এ কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের শাখা প্রধানসহ কর্পোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে অভিজ্ঞতা অর্জন করেন। এরপর তিনি এনসিসি ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।
মোঃ মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। নরসিংদী জেলার মনোহরদি উপজেলার দীঘাকান্দি গ্রামে ১৯৭৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মাতা হাসনা বানু।
তাঁর দুরদর্শী নেতৃত্বে জনতা ব্যাংক পিএলসি বর্তমান সংকট কাটিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে বলে গ্রাহক-শুভানুধ্যায়ি ও কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা।
লোডশেডিংয়ের সময়ও কিশোরদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে সম্প্রতি রাজধানীর এসওএস ইয়ুথ ভিলেজে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে। ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের আর্থিক সহায়তায় স্থাপিত এই ব্যবস্থার উদ্বোধন করেছে ওয়াইকেকে বাংলাদেশ ও এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশ।
এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা পিতৃমাতৃহীন ও সুবিধাবঞ্চিত কিশোরেরা ঢাকার এসওএস ইয়ুথ ভিলেজে বেড়ে ওঠে। এখানে তারা প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও জীবনদক্ষতামূলক নানা বিষয়ে নিজেদের প্রস্তুত করে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ তাদের এই প্রাত্যহিক চর্চাকে আরও গতিশীল করবে।
সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ‘সোলার পাওয়ার সেটআপ প্রোগ্রাম–২০২৬’-এর আওতায় এ উদ্যোগে সহায়তা দিয়েছে ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেড। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে ভিলেজের বিদ্যুতের চাহিদার একটি বড় অংশ পূরণ হবে। এতে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা ও মাসিক বিদ্যুৎ খরচ কমার পাশাপাশি কার্বন নিঃসরণও হ্রাস পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাকাহিকো আসানো এবং প্রশাসন সমন্বয়কারী শিনোবু নাকায়ামা উপস্থিত ছিলেন। এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেন’স ভিলেজ ঢাকার প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী ও করপোরেট ফান্ডরেইজিং কর্মকর্তা মো. আরমান কবির মাহিদ।
উদ্বোধনী আয়োজনে এসওএস চিলড্রেন’স ভিলেজ ঢাকার প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, “সন্ধ্যায় পড়তে বসে বিদ্যুৎ চলে গেলে অনেক সময় আলো না আসা পর্যন্ত কিশোরদের পড়াশোনা থমকে থাকে। সৌরবিদ্যুৎ চালু হওয়ায় এখন আর তাদের সেই মূল্যবান সময় নষ্ট হবে না। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষাতেও ভূমিকা রাখতে পারব। এমন সময়োপযোগী সহায়তার জন্য ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ।“
সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের প্রত্যাশা, নিজেদের আবাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দেখে কিশোরেরা দৈনন্দিন জীবনে পরিবেশ ও জলবায়ু সুরক্ষার বিষয়ে সচেতন হয়ে উঠবে। ভবিষ্যতে তারা নিজেরাও জলবায়ু রক্ষায় সোচ্চার হবে এবং অন্যদের উৎসাহিত করবে।
বাংলাদেশি দক্ষ কর্মীদের, বিশেষ করে জাপানে, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে মুন্সি এন্টারপ্রাইজ লিমিটেড (MEL) ও জাপানভিত্তিক ফোর্থ ভ্যালি কনসিয়ার্জ করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন MEL-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিব মো. ফখরুল (রকি), ফোর্থ ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইয়োহেই শিবাসাকি এবং নির্বাহী পরিচালক মিস আকি তাকেদা। এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিনইচি তানাকা।
এই সহযোগিতার আওতায় মুন্সি ট্রেনিং একাডেমির (MTA) মাধ্যমে জাপানি ভাষা প্রশিক্ষণ (N4/N3) ও কারিগরি দক্ষতা উন্নয়ন এবং জাপানের স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার (SSW) কর্মসূচির অধীনে বাংলাদেশি কর্মী নিয়োগ ও জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। উভয় প্রতিষ্ঠান প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের জাপানি নিয়োগদাতাদের সঙ্গে সংযুক্ত করতে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের লক্ষ্য ব্যক্ত করেছে।
শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য ক্যাশলেস লেনদেনের সব সেবাকে আরও সহজ ও নিরবচ্ছিন্ন করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে বিকাশ। ফলে, ক্যাম্পাস প্রাঙ্গণেই প্রয়োজনীয় সকল বিকাশ সেবা নিতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি, ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যান্টিনের কেনাকাটার পেমেন্ট সহ সব লেনদেন বিকাশ দিয়ে করার সুবিধা দিতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকাশ এক্সপেরিয়েন্স জোন এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশ এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড অস্টিন ডাউল্যান্ড, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মাশরুর রহিম সাদাত, যুগ্ম পরিচালক আজহারুল ইসলাম ভূঁইয়া; বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে নিরবচ্ছিন্ন সেবা দিতে প্রতিষ্ঠা করা হয়েছে এই এক্সপেরিয়েন্স জোন। এখান থেকে ব্যবহারকারীরা ক্যাশ-ইন, ক্যাশ-আউট, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, সেভিংস, অ্যাসিস্টেড মাইক্রোফাইন্যান্স ও রেমিটেন্স সেবা, পিন রিসেট-আনব্লক, কাস্টমার তথ্য হালনাগাদ, অ্যাকাউন্ট অ্যাকটিভেশন, স্টেটমেন্ট সহ বিকাশ অ্যাকাউন্ট সম্পর্কিত সব ধরনের সেবা নিতে পারবেন খুব সহজেই।
ক্যাম্পাসে সকল লেনদেন ক্যাশলেস করার উদ্যোগের আওতায় সেমিস্টার ফি, লাইব্রেরি ফি, ল্যাব ফি, অ্যাকটিভিটি ফি, যাতায়াত ফি, ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, স্টেশনারি দোকানের ফি সহ সবধরণের আর্থিক লেনদেন বিকাশ দিয়েই করতে পারবেন শিক্ষার্থীরা। এতে ক্যাশ টাকা বহনের প্রয়োজন কমার পাশাপাশি ক্যাম্পাসের দৈনন্দিন ছোট-বড় লেনদেন হবে আরও দ্রুত ও ঝামেলাহীন। ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ ক্যাশলেস লেনদেনে অভ্যস্ততা তৈরিতেও ভূমিকা রাখবে এই যৌথ উদ্যোগ। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনাও হবে স্বচ্ছ এবং সহজ।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, পুরোপুরি ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যাম্পাসের ছোট বড় সব ধরনের লেনদেনকে ডিজিটাল ব্যবস্থায় আনতে বিকাশ এর সাথে এই যৌথ উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করতেও একসাথে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
বিকাশ এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, ক্যাশলেস ক্যাম্পাসের এই উদ্যোগটি অনুপ্রেরণাদায়ক। গ্রাহকের প্রকৃত চাহিদা ও সমস্যা সঠিকভাবে চিহ্নিত করতে পারলেই কার্যকর সমাধান তৈরি করা সম্ভব। শুরুর দিকে মোবাইল আর্থিক সেবার প্রসার মানুষের জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর মাধ্যমে ঘটলেও, এখন ক্রমেই তা মানুষের দৈনন্দিন লেনদেনসহ আরও কার্যকর আর্থিক সেবা গ্রহণের সুযোগ করে দিয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ক্যাশলেস ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রেও একটি কার্যকর উদাহরণ হয়ে উঠবে।
উল্লেখ্য, বিকাশের মাধ্যমে এখন ঘরে বসেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অনলাইন কোর্স ও ট্রেনিং ইনস্টিটিউটের এডুকেশন ফি পরিশোধ করা যায়। ফলে ফি জমা দিতে শিক্ষার্থী বা অভিভাবকদের আর প্রতিষ্ঠানে গিয়ে লাইনে দাঁড়াতে হয় না। ফি পরিশোধ হওয়ার পর পাওয়া যায় তাৎক্ষণিক নোটিফিকেশন ও ডিজিটাল রসিদ।
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম। এতে প্রক্রিয়াকরণের সময় খুবই কমে এসেছে, এবং প্রমাণিত হয়েছে যে ডিজিটাল বাণিজ্য এখন দৈনন্দিন কার্যক্রমের জন্য প্রস্তুত।
চালানগুলো রপ্তানি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান Viyellatex Limited, যুক্তরাজ্যের একটি শীর্ষস্থানীয় পোশাক পাইকারি প্রতিষ্ঠানের কাছে। ঢাকায় প্রাইম ব্যাংক রেমিটিং ব্যাংক এবং যুক্তরাজ্যে Lloyds কালেক্টিং ব্যাংক হিসেবে কাজ করেছে। প্রতিটি চালানের কাগজপত্র trace:original-এ ইস্যু ও হস্তান্তর করা হয়েছে, এবং ক্রেতা ডিজিটাল প্রমিসরি নোটে স্বাক্ষর করে কালেকশনগুলো গ্রহণ করেছেন। প্রমিসরি নোটগুলোও Enigio-র trace:original পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে।
Lloyds একই trace:original সমাধান ব্যবহার করে এয়ার ওয়েবিলের বিপরীতে রিলিজ নোট ডিজিটালি ইস্যু করে মূল কালেকশন ডকুমেন্টের সাথে আমদানিকারকের কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশে ডিজিটাল ডকুমেন্ট তৈরি থেকে শুরু করে ক্রেতার কাছে ডকুমেন্ট হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সময় লেগেছে ৪৮ ঘণ্টা। কোনো পর্যায়েই কাগজের মূল কপি বা কুরিয়ারের প্রয়োজন হয়নি।
এতদিন এই বাণিজ্য রুটে আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য একটি একটি করে লেনদেনের মধ্যে সীমাবদ্ধ ছিল। একসাথে কয়েকটি কালেকশন সম্পন্ন করা, এবং প্রাইম ব্যাংকে বা রেমিটিং ব্যাংকের কাজ এক ঘণ্টারও কম সময়ে শেষ করা, একটি সফল পাইলটকে এমন একটি কার্যকর চ্যানেলে রূপ দিয়েছে, যার ওপর ব্যাংক, ক্রেতা ও রপ্তানিকারকেরা প্রতিদিন নির্ভর করতে পারবেন।
লেনদেনগুলো বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল বাণিজ্য কাঠামোর ওপর ভিত্তি করে সম্পন্ন হয়েছে, যা অনুমোদিত ব্যবস্থার আওতায় বাণিজ্যিক কাগজপত্রের ইলেকট্রনিক উপস্থাপনের সুযোগ দেয়। পাশাপাশি যুক্তরাজ্যের Electronic Trade Documents Act 2023 ডিজিটাল বাণিজ্যিক কাগজপত্রকে কাগজের ডকুমেন্টের সমান আইনি মর্যাদা দিয়েছে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, “একটি সুনির্দিষ্ট ডিজিটাল লেনদেন প্রমাণ করে যে প্রযুক্তিটি কাজ করছে। একসাথে একাধিক লেনদেন, এক ঘণ্টারও কম সময়ে তার দলিলাদি প্রস্তুতকরণ এবং পুরো প্রক্রিয়াটি ৪৮ ঘণ্টায় শুরু থেকে শেষ করা প্রমাণ করে যে আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য এখন দৈনন্দিন ব্যবসার জন্য প্রস্তুত। Lloyds ও Enigio-র সাথে মিলে আমরা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল বাণিজ্যকে পরীক্ষামূলক পর্যায় থেকে এমন একটি চ্যানেলে রূপ দিয়েছি, যা আমাদের রপ্তানিকারকেরা প্রতিদিন ব্যবহার করতে পারবেন।”
Lloyds-এর Transaction Banking Products বিভাগের ব্যবস্থাপনা পরিচালক Surath Sengupta বলেন, “এই মাসের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আমাদের প্রথম ডিজিটাল বাণিজ্য লেনদেন দেখিয়েছিল কী সম্ভব। একাধিক কালেকশন ডিজিটালভাবে সম্পন্ন করা আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়েছে, যা দেখায় কীভাবে ডিজিটাল বাণিজ্য একটি একক লেনদেন থেকে ব্যবসা পরিচালনার একটি পুনরাবৃত্তিযোগ্য পদ্ধতিতে রূপ নিতে পারে। প্রচলিত জটিল প্রক্রিয়া থেকে কাগজ ও প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য বাণিজ্যকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে পারি, যাতে ডিজিটাল বাণিজ্য ব্যতিক্রম নয়, বরং স্বাভাবিক নিয়মে পরিণত হয়।”
Enigio-র প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (CCO) Alex Waites বলেন, “বড় পরিসরে ডিজিটাল বাণিজ্য দেখতে এমনই। ধীর গ্রহণযোগ্যতা, পাইলট ও প্রুফ অব কনসেপ্ট নিয়ে আমরা এখনও অনেক কথা শুনি, কিন্তু বাস্তবে যা ঘটছে তার সাথে সেই ধারণা ক্রমেই বেমানান হয়ে পড়ছে। ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে প্রকৃত বাণিজ্যিক লেনদেনে, উল্লেখযোগ্য পরিমাণে ডিজিটাল বাণিজ্যিক কাগজপত্র ব্যবহার করছে, কারণ trace:original দিয়ে শুরু করা সহজ এবং বড় পরিসরে নেওয়াও সহজ। পরীক্ষা-নিরীক্ষা থেকে নিয়মিত কার্যক্রমে রূপান্তর ইতোমধ্যে শুরু হয়ে গেছে।”
এই লেনদেনগুলো ডিজিটাল বাণিজ্যে প্রাইম ব্যাংকের আগের কাজের ধারাবাহিকতা। ২০২৬ সালের জুলাইয়ে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের পাইলট কর্মসূচির আওতায় দেশের প্রথম eUCP ও eURC নিয়মে পরিচালিত লেনদেন সম্পন্ন করে, এবং প্রথম ব্যাংক হিসেবে ICC-র বৈশ্বিক eUCP মানচিত্রে বাংলাদেশকে যুক্ত করে। Lloyds ও Enigio এই মাসের শুরুতে বাংলাদেশের আরেকটি ব্যাংকের সাথে দেশের প্রথম ইলেকট্রনিক বিল অব লেডিংসহ ডকুমেন্টারি কালেকশন লেনদেন সম্পন্ন করেছে, যা দেখায় যে ডিজিটাল বাণিজ্য গতি পাচ্ছে। এই কালেকশনগুলোর মাধ্যমে প্রাইম ব্যাংক দেশের প্রথম ব্যাংক হিসেবে আমদানি ও রপ্তানি, উভয় ক্ষেত্রেই আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য সম্পন্ন করল। এটি আরও প্রমাণ করে যে প্রাইম ব্যাংক বিশ্বের যেকোনো ডিজিটাল বাণিজ্য কাঠামো ও যেকোনো অংশীদার ব্যাংকের সাথে কাজ করতে প্রস্তুত।
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো সবসময়ই উদ্ভাবনে নিজেদের প্রতিশ্রুতি পূরণে নিরলস চেষ্টা করে যাচ্ছে। এই প্রতিশ্রুতি থেকেই ঢাকার মতিঝিলে অবস্থিত অপো ফ্ল্যাগশিপ স্টোরে সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন করছে অপো। স্মার্টফোনের পাশাপাশি, প্রিমিয়াম ডিভাইস ও আইওটি পণ্যের পোর্টফোলিওতেও নিজেদের প্রযুক্তিগত ইকোসিস্টেমকে আরও বিস্তৃত করছে অপো, যা ক্রেতাদের জন্য আরও স্মার্ট ও কানেক্টেড অভিজ্ঞতা নিশ্চিত করছে। এই যাত্রায় আরেকটি মাইলফলক হিসেবে বাংলাদেশের স্মার্টফোন ফটোগ্রাফিতে প্রথমবারের মতো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সে যুক্ত করা হয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম।
ফার্স্ট সেল অনুষ্ঠানে অপোর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি, ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ক্রেতারা উপস্থিত ছিলেন। এ আয়োজনটি বাংলাদেশের ক্রেতাদের কাছে প্রিমিয়াম প্রযুক্তি, অর্থবহ উদ্ভাবন ও কানেক্টেড অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অপোর নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন।
ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মূল আকর্ষণ এর যুগান্তকারী ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম, যেখানে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের সাথে যৌথভাবে তৈরি এই সিস্টেম উন্নত ইমেজিং প্রযুক্তির সাথে পেশাদার ফটোগ্রাফি দক্ষতার সমন্বয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ছবির নিখুঁত ডিটেইল ধরে রাখতে সক্ষম। বিস্তৃত ল্যান্ডস্কেপ থেকে শুরু করে দূরের বিষয়বস্তু বা প্রতিদিনের মুহূর্ত, সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা ফটোগ্রাফির নতুন স্বাধীনতা উপভোগ করতে পারবেন।
কেবল রেজ্যুলুশন নয়, অপোর ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনকে সামনে রেখে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স তৈরি করা হয়েছে। যার লক্ষ্য মানুষ খালি চোখে যেভাবে কোনো দৃশ্য দেখে ছবিতেও সেই স্বাভাবিক রূপ তুলে ধরা। এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে দ্য নেক্সট জেনারেশন লুমো ট্রু ইমেজ ইঞ্জিন। নির্ভুল রঙ, প্রাকৃতিক আলোর প্রতিফলন ও ছবির নিখুঁত বিবরণ তুলে ধরা এর কাজ।
এর কালার প্রযুক্তির মূলে রয়েছে ডেডিকেটেড ‘ট্রু কালার ক্যামেরা’, যেখানে ২৪-চ্যানেল মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রচলিত ক্যামেরা সেন্সরগুলো মূলত লাল, সবুজ ও নীল রঙের ওপর নির্ভর করে ছবি ধারণ করে। তবে, এই প্রযুক্তি আশপাশের আলো থেকে অতিরিক্ত স্পেকট্রালগুলো সংগ্রহ করতে সক্ষম। ফলে, ক্যামেরাটি আশপাশের আলোর পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারে ও মিশ্র আলোর মতো জটিল পরিবেশেও রঙের সূক্ষ্ম পার্থক্যগুলো আলাদা করতে সহায়তা করে। এই অতিরিক্ত তথ্য লুমো ট্রু কালার ইঞ্জিনকে আরও নিখুঁতভাবে রং ও হোয়াইট-ব্যালেন্স সমন্বয় করতে সহায়তা করে। যা অপ্রয়োজনীয় স্যাচুরেশন না বাড়িয়ে স্কিন টোন, আকাশ ও সবুজ প্রকৃতির মতো পরিচিত রঙগুলো আরও স্বাভাবিক ও প্রাণবন্তভাবে ফুটিয়ে তুলতে পারে।
এছাড়াও, এই ইমেজিং সিস্টেমে ১৫ইভি পর্যন্ত আল্ট্রা-হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে, যা উজ্জ্বল আলো থেকে শুরু করে অন্ধকারাচ্ছন্ন অংশ পর্যন্ত আলোর বিস্তৃত তথ্য ধারণ করতে পারে। এর পাশাপাশি, লুমো ন্যাচারাল টোন ইঞ্জিন অপোর নিজস্ব ন্যাচারাল টোন কার্ভ ব্যবহার করে আলো ও ছায়ার মধ্যকার ভারসাম্য বজায় রাখে। মুখমণ্ডল অতিরিক্ত উজ্জ্বল করা বা অন্ধকার অংশগুলোকে ফ্ল্যাট করে দেওয়ার পরিবর্তে, এটি পুরো ছবিতে প্রাকৃতিক উজ্জ্বলতা, গভীরতা ও কনট্রাস্ট ধরে রাখে। অন্যদিকে, লুমো হাইপার পিক্সেল ইঞ্জিন ছবির তথ্য প্রক্রিয়াজাত করে কৃত্রিম শার্পেনিং কমিয়ে আনে এবং সূক্ষ্ম ডিটেইল ও টেক্সচার অক্ষুণ্ণ রাখে। এই প্রযুক্তিগুলো একইসাথে ছবির প্রকৃত রং, আলো ও সামগ্রিক পরিবেশকে ঠিক রেখে অপোর ‘ট্রু টু আইজ’ দর্শনকে বাস্তবে রূপান্তরিত করে।
ডিভাইসটিতে উন্নত ভিডিওগ্রাফি নিশ্চিত করতে ৩০ এফপিএস-এ ৮কে রেকর্ডিং, ১২০ এফপিএস পর্যন্ত ৪কে রেকর্ডিং ও ৪কে ডলবি ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ‘ওপেন গেট ক্যাপচার’-এর মতো ফিচার থাকায় কনটেন্ট ক্রিয়েটররা উন্নত মানের ভিডিও ধারণ ও নির্মাণের ক্ষেত্রে আরও বেশি সৃজনশীল স্বাধীনতা পাবেন।
ক্যামেরার অসাধারণ সক্ষমতার পাশাপাশি, ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স একটি পূর্ণাঙ্গ ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা নিশ্চিত করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট, ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ, ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এছাড়াও, এতে ৮০ ওয়াট সুপারভুক ওয়্যার্ড চার্জিং ও ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে, যা শক্তিশালী পারফরম্যান্স, অনবদ্য ভিজ্যুয়াল ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের সমন্বয়ে ব্যবহারকারীদের অনন্য অভিজ্ঞতা দিবে।
স্মার্টফোনের পাশাপাশি, অপো কানেক্টেড পণ্যের ইকোসিস্টেমের মাধ্যমে একটি বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে। ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো পণ্যের সমাহার নিয়ে অপো প্রতিদিনের জীবনের সব ক্ষেত্রে একটি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে চায়। স্থানীয় ক্রেতাদের কাছে প্রিমিয়াম প্রযুক্তির বিস্তৃত অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্র্যান্ডটি আগামীতে বাংলাদেশে আরও উন্নত মানের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, উদ্ভাবনী আইওটি পণ্য ও স্মার্ট ডিভাইস নিয়ে আসার পরিকল্পনা করছে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “আজকে অপোর জন্য একটি বিশেষ দিন। কারণ, আমরা বাংলাদেশে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন করছি। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম ও আমাদের ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনের মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য ফটোগ্রাফির নতুন দিগন্ত উন্মোচন করেছি। অপো এখন আর কেবল স্মার্টফোন উৎপাদক প্রতিষ্ঠান নয়। আমরা ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো পণ্য নিয়ে একটি সম্পূর্ণ প্রযুক্তিগত ইকোসিস্টেম তৈরি করছি, যা দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট, সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। ভবিষ্যতে আমরা বাংলাদেশে আরও হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও উদ্ভাবনী আইওটি পণ্য নিয়ে আসার পরিকল্পনা করছি। আমাদের লক্ষ্য একটি কানেক্টেড অভিজ্ঞতা তৈরি করা, যা ক্রেতাদের জীবনকে আরও বেশি সাবলীল করে তুলবে।”
ফার্স্ট সেল অনুষ্ঠানটি অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ক্রেতাদের জন্য এক নতুন যাত্রার সূচনা করেছে। তাদের এই আস্থা ও উচ্ছ্বাস বাংলাদেশে প্রিমিয়াম স্মার্টফোন উদ্ভাবন ও উন্নত মোবাইল ফটোগ্রাফির প্রতি ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন। অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স এখন ঢাকার মতিঝিলের অপো ফ্ল্যাগশিপ স্টোর ও সারাদেশে অপোর অনুমোদিত রিটেইল চ্যানেলগুলোতে পাওয়া যাচ্ছে। লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে, এই দুটি আকর্ষণীয় রঙে ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৫৯,৯৯৯ টাকা।
আইএফআইসি ব্যাংক পিএলসি ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
আইএফআইসি ব্যাংকের এএমডি ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব ইমরান আহমেদ এবং ড্রিম স্কয়ার রিসোর্ট এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এসিস্ট্যান্ট ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং জনাব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকেরা ড্রিম স্কয়ার রিসোর্ট এর রুম ভাড়ায় ৩০% (সপ্তাহের কর্মদিবসে), ২০% (সাপ্তাহিক ছুটির দিনে); আ-লা কার্ট মেনুতে ১০%; স্পা সার্ভিসে ১০% ছাড় উপভোগ করতে পারবেন।
