সরকারের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর দেশে ৩৮৯ জনের মৃত্যু হলো।
Published : 26 Oct 2026, 07:34 PM
Updated : 26 Oct 2026, 07:34 PM
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু ও ২ হাজার ২১৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের হিসাবে, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৩৮৯ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবরে প্রাণ গেছে ১৪৪ জনের।
বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৪২ জন ভর্তি হয়েছেন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৩২ জন, চট্টগ্রামে ২৪০ জন, খুলনায় ২৮৪ জন, ময়মনসিংহে ১২১ জন, রাজশাহীতে ২৪৬ জন, রংপুরে ১১৩ জন এবং সিলেটে ৪০ জন ভর্তি হয়েছেন।
বুলেটিন অনুসারে, চলতি বছর এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
