রূপগঞ্জের কায়েতপাড়ায় লক্ষ্মীপূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেম্বার পদপ্রার্থী ইমরান হোসেন
- ২৭ অক্টোবর, ২০২৬ ১৯ বার পঠিত
মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কোটাপাড়া এলাকায় লক্ষ্মীপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার মরহুম আব্দুল ছোবহান মেম্বারের নাতি, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং ইউপি সদস্য পদপ্রার্থী ইমরান হোসেন।
লক্ষ্মীপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে ইমরান হোসেন ৪ নম্বর ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন। এ সময় স্থানীয়দের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি।
প্রধান অতিথি ইমরান হোসেন বলেন, আজকের এই লক্ষ্মীপূজা আয়োজনে যারা শ্রম দিয়েছেন, পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সদস্যবৃন্দসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উপস্থিত সবাইকে নমস্কার ও সালাম।
তিনি আরও বলেন, আমি এই গ্রামেরই সন্তান। এই গ্রামেই আমার শৈশব কেটেছে। গ্রামের পাশের কুমার মাঠে অনেক খেলাধুলা করেছি। এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। ব্যক্তিগত ব্যস্ততায় মাঝখানে এলাকায় আসা কম হলেও গ্রামের মানুষের প্রতি ভালোবাসা রয়েছে।
তিনি আরও বলেন, ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আমি এলাকার মানুষের পাশে থাকতে চাই। এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব এবং সবার সুখে-দুঃখে পাশে থাকব।

