কৃষি কর্মকর্তার পরামর্শে বদলে যাচ্ছে তরুণের স্বপ্ন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
- আপডেট সময় : ০২:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কৃষি উদ্যোক্তা হাম্মদুর রহমানের এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আধুনগর ইউনিয়নের রশিদেরঘোনা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রবিউল আওয়াল। কৃষিতে তরুণদের আগ্রহী করে তোলা, তাঁদের উদ্যোগ গ্রহণে উৎসাহ দেওয়া এবং প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদানের মাধ্যমে তিনি কৃষিকে সম্ভাবনাময় পেশা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রবিউল আওয়াল বলেন, “তরুণ প্রজন্মকে কৃষিতে সম্পৃক্ত করা, আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং তাঁদের উদ্যোগকে এগিয়ে নিতে কৃষি বিভাগের কার্যক্রম অব্যাহত থাকবে। তরুণ কৃষি উদ্যোক্তারাই দেশের কৃষিকে আরও আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
তিনি আরও মনে করেন, কৃষিতে সঠিক পরিকল্পনা, নিয়মিত পরিচর্যা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি বিভাগের পরামর্শ অনুসরণ করা গেলে তরুণদের জন্য আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রবিউল আওয়াল আরো বলেন তরুণদের জন্য অনুপ্রেরণার বার্তা বর্তমানে কর্মসংস্থানের আশায় অনেক তরুণ বিদেশমুখী হচ্ছেন। তবে হাম্মদুর রহমানের উদ্যোগ দেখাচ্ছে, পরিকল্পিত বিনিয়োগ ও পরিশ্রমের মাধ্যমে দেশের মাটিতেও কৃষিকে ঘিরে গড়ে তোলা যায় নিজের ভবিষ্যৎ। তাঁর কলাবাগান শুধু একটি কৃষি উদ্যোগ নয়; এটি আত্মবিশ্বাস, স্বাবলম্বিতা এবং দেশীয় সম্পদকে কাজে লাগানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত।
কৃষির সম্ভাবনাকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তা তৈরি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
