ইরাকের সুলায়মানিয়াহ শহরে চলমান এশিয়া কাপ আর্চারিতে একের পর এক দারুণ সাফল্য দেখিয়ে চলেছে বাংলাদেশ। দলগত ইভেন্টের সাফল্যের পর এবার ব্যক্তিগত ইভেন্টেও ফাইনালে নাম লিখিয়েছেন বাংলাদেশের উদীয়মান আর্চার বন্যা আক্তার। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টের ফাইনালে পৌঁছে এখন স্বর্ণপদক জয়ের হাতছানি তার সামনে।
টুর্নামেন্টের শুরু থেকেই নিজের সেরার প্রমাণ দিয়ে আসছেন বন্যা। কোয়ালিফিকেশন রাউন্ডেও দুর্দান্ত খেলে ৭২০-এর মধ্যে ৬৯৬ স্কোর করে কম্পাউন্ড মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে নকআউট পর্বের কঠিন বাধাগুলোও দারুণভাবে পার করে ফাইনালে জায়গা করে নেন তিনি।
সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় তুলে নেন বন্যা। শেষ চারের সেই লড়াইয়ে দারুণ স্নায়ুচাপ জয় করে ১৪২–১৪১ পয়েন্টের ব্যবধানে রোমাঞ্চকর জয় তুলে নেন বাংলাদেশের এই আর্চার।
আগামীকাল ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। যেখানে তার প্রতিপক্ষ কাজাখস্তান। সেই ম্যাচে জয় তুলে নিতে পারলেই সোনার পদক নিয়ে দেশে ফিরবেন তিনি।
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ আর্চারি দল
২৬ অক্টোবর ২০২৬
২৫ অক্টোবর ২০২৬
২২ সেপ্টেম্বর ২০২৬
