টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও মাহিন্দ্রা পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. সাগর (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় কবির হোসেন (১৭) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের পাগলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মো. সবুজ মিয়ার ছেলে। তাঁর বাবা স্বর্ণকারের কাজ করেন। ব্যবসার সুবাদে তাঁরা দীর্ঘদিন ধরে সখীপুর উপজেলার কালিয়া বাজার এলাকায় বসবাস করে আসছিলেন। আহত কবির হোসেন উপজেলার বড়চওনা ইউনিয়নের মঠের পুকুরপাড় এলাকার আব্দুল হালিমের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে পাগলা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মাহিন্দ্রা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাগর ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা কবির হোসেন গুরুতর আহত হন।
বড়চওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত কবির হোসেনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রঞ্জু মণ্ডলের বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মদ বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী গ্রামের রঞ্জু মণ্ডলের নিজ বাড়িতে গোপন...
টাঙ্গাইলের মির্জাপুরে নিজেদের উদ্যোগে ৪০ লাখ টাকা দিয়ে ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছেন ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাওয়ায় গ্রামজুড়ে এখন উৎসবের আমেজ। জমি রেজিস্ট্রি উপলক্ষে আগামীকাল রোববার সকালে বাদ্যযন্ত্র বাজিয়ে ঘোড়ার গাড়ি
টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের মেইন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাত বাড়ালেই মিলছে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল। সিসাও পাওয়া যায় সহজে। এই চিত্র টাঙ্গাইলের ১২টি উপজেলার। খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবেই টাঙ্গাইলে মাদকসেবীর সংখ্যা ২ লক্ষাধিক। স্থানীয়দের হিসাবে মাদকাসক্তের সংখ্যা কয়েক গুণ বেশি।
