ছড়ার মেলা

হেমন্ত এলো
শারমিন নাহার ঝর্ণা
হেমন্ত আজ মাঠে মাঠে
মৃদু হাওয়ায় দোলে,
খুশি মনে কৃষকেরা
ধানের বোঝা তোলে।
সকাল বেলা পাখিরা গায়
মিষ্টি সুরে গান,
মৃদু শীতল বাতাস পেয়ে
জুড়িয়ে যায় প্রাণ।
খেতের ধারে কৃষক হাসে
খুশি নিয়ে প্রাণে,
গাঁয়ের বধূ গোলা ভরে
নতুন সোনার ধানে।
আমন ধানের মিষ্টি ঘ্রাণে
মনটা রঙিন করে,
পিঠাপুলির ধুম পরে যায়
সবার ঘরে ঘরে।
রূপালী বাংলাদেশ
