কালবেলা · সাধারণ
বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২৭/১০/২০২৬

বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলায় কেক কাটা, আলোচনা সভা র্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কালবেলা পত্রিকার জন্মদিন উদযাপন করা হয়েছে ।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলা সদরে খোদাই ভিটাস্হ মনোহরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
সভায় কালবেলার মনোহরগঞ্জ প্রতিনিধি মো. হাছান স্বাগত বক্তব্যে বলেন, কালবেলা পত্রিকা আছে বলে মানুষ অতিদ্রুত দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে পারে। পত্রিকাটি স্বল্প সময়ে পাঠকপ্রিয়তা অর্জন করেছে।
তিনি বলেন, কালবেলা শুধু প্রিন্ট ভার্সনেই এগিয়ে নয়, যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনেও পাঠকপ্রিয়তা শীর্ষে রয়েছে। আপনারা সবাই কালবেলা পত্রিকার সাথে আছেন বলে বিশ্বের বুকে স্বল্প সময়ে কালবেলা মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে ।
তিনি আরও বলেন, এ ক্ষুদ্র সাংবাদিকতার জীবনে আরও কয়েকটি পত্রিকা কাজ করেছি। কালবেলা পত্রিকায় কাজ করে একটু হলেও সাংবাদিকতা শিখেছি। আপনাদের সহযোগিতায় কালবেলার অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মনোহরগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য কালবেলা প্রতিনিধি মো. হাছানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ মুজিবুর রহমান দুলাল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবদুল গাফফার সুমন মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো আবদুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল বাকী মিলন, দৈনিক ইনকিলাব মনোহরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ইমরান হোসেন সোহাগ, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মো শাহাদাত হোসেন, দৈনিক মানবকণ্ঠ লাকসাম প্রতিনিধি আবদুর রশিদ, আগামীর সময় প্রতিনিধি কুদরত উল্ল্যাহ, দৈনিক রুপালি বাংলাদেশ প্রতিনিধি আনোয়ার চৌধুরী রিপন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি নাছির উদ্দীন, সময়ের দর্পণ প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান, দৈনিক ভোরের আকাশ মনোহরগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম মিঝি।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ সরকারি স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো. রফিকুজ্জামান হিরন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী মো. মনিরুজ্জামান, সিজারুল ইসলাম মিলন প্রমুখ।
মূল প্রতিবেদনে যান ↗