দেশে প্রতিনিয়ত ওঠানামা করছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)- এর সর্বশেষ ঘোষণা অনুযায়ী, গতকাল আরেক দফা সোনার দাম কমানো পর এখনও পর্যন্ত অপরিবর্তনীয় রয়েছে স্বর্ণের দাম।
আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে কার্যকর মূল্যে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি (১৮,৯৩৫ গ্রাম) ২২০,৮৫৮ টাকা নির্ধারিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে এ দাম নির্ধারিত হয়, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে ।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার এ নতুন দর নির্ধারণ করা হয়েছে।
আজ দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
