কর্মসূচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রাহানুজ্জামান দিপু, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। একই বছরের ২৭ অক্টোবর যুবদল গঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার বিকেল ৩টায় যশোর টাউন হল ময়দানে কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেবেন।
যুবদলের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে মোস্তাফিজ জোহা সেলিম বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণের মতো কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
The post যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ appeared first on ভোরের চেতনা.
