ঢাকা,২৬ অক্টোবর-প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। এই টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের (এনওসি) আবেদন করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।
সোমবার ঘরোয়া আসর ‘ডি থ্রি’র নিলামে এ তথ্য নিশ্চিত করা হয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের জানান, রিশাদ হোসেনের পাশাপাশি মোস্তাফিজুর রহমানও এনওসি চেয়েছেন। তাঁদের এনওসি দেওয়ার ব্যাপারে তিনি ইতিবাচক।
বিগ ব্যাশে খেলার কারণে ‘ডি থ্রি’ আসরের সব সংস্করণে খেলতে পারবেন না মোস্তাফিজ। তাঁকে শুধু ওয়ানডে সংস্করণে পাওয়া যাবে। এদিন নিলামে ৭০ লাখ পয়েন্ট (ভার্চুয়াল পয়েন্ট সিস্টেম) দিয়ে তাঁকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। পুরো আসরে খেলতে না পারায় তাঁকে দলে নিতে খুব বেশি প্রতিযোগিতা দেখা যায়নি।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিগ ব্যাশ। একই সময়ে ‘ডি থ্রি’ আসরের টি-টোয়েন্টি সংস্করণ হওয়ার কথা রয়েছে। লাল বলের ক্রিকেট না খেলায় মোস্তাফিজুর রহমান ঘরোয়া ক্রিকেটেও প্রথম শ্রেণির ম্যাচ খেলেন না।
এস এম/ ২৬ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::প্রথমবার বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ, এনওসির আবেদন first appeared on DesheBideshe.