পর্দা আলো থেকে ঝুলন্ত লণ্ঠন, দীপাবলিতে ঘর সাজানোর চেনা ছকের বাইরে যেতে চান? উৎসবের সাজে নতুনত্ব আনতে ভরসা রাখুন এই ৯ ধরনের আলোয়।
০১ / ১০
আগে দীপাবলিতে শুধুমাত্র প্রদীপ, মোমবাতি বা সাধারণ টুনি আলো দিয়ে ঘর সাজানো হতো। কিন্তু এখন সেসব অতীত। এই রকমারি আলো দিয়ে সাজাতে পারেন আপনার শখের বাড়ি।
০২ / ১০
ফেয়ারি আলো: এই ছোট ছোট এলইডি আলোয় দীপাবলির সময় ঘর, জানলা, বারান্দা কিংবা গাছ সাজাতে উষ্ণ সাদা বা সোনালি রঙের আলো কিনতে পারেন।
০৩ / ১০
সিরিয়াল আলো: নানা রঙের লম্বা ছোট ছোট এলইডি আলোর মালা বাড়ির কার্নিশ, জানলা, দরজা ও বারান্দা সাজানোর জন্য আদর্শ। ছাদ থেকে আলো ঝুলিয়ে গোটা বাড়ি সাজানো যায়।
০৪ / ১০
ঝুলন্ত লণ্ঠন: ঝুলন্ত লণ্ঠন একটি আধুনিক আলোর নকশা। এটা দিয়ে ঘর ও প্রবেশপথ সাজালে দীপাবলির সময় ঐতিহ্যবাহী অথচ আধুনিকভাবে বাড়ি সাজানো যাবে।
০৫ / ১০
এলইডি প্রদীপ: মাটির প্রদীপের আদলে তৈরি বৈদ্যুতিক আলো ঠাকুরঘর, জানলার ধারে কিংবা প্রবেশপথ সাজাতে খুবই উপযোগী। এই আলো লাগালে আগুনের ঝুঁকিও কম। দীপাবলির সঙ্গে অত্যন্ত মানানসইও।
০৬ / ১০
পর্দা আলো : পর্দার মত ঝুলে থাকা ছোট ছোট টুনি আলোর সারি জানলা, কাচের দরজা বা দেওয়ালকে দীপাবলির সময় সুন্দর করে আলোকিত করে তোলে। ছবির ব্যাকড্রপ হিসেবেও দারুণ কাজ করে এই আলো। দীপাবলির সময় এই আলো লাগালে ঘর তো আলোকিত হবেই। তার সঙ্গে ছবি তোলার ক্ষেত্রে দারুণ কাজ দেবে।
০৭ / ১০
তারা আলো: তারা, ফুল বা অন্য নকশার আলো দিয়ে বারান্দা কিংবা ঘরের কোণ সাজালে দীপাবলির উৎসবের সময় বাড়ি আরও সুন্দর হয়ে উঠবে।
০৮ / ১০
সোলার আলো: ঘরের বাইরে উঠোন,বাগান, ছাদ বা বাড়ির বাইরের পথ সাজানোর জন্য অত্যন্ত উপযোগী এই আলো। দিনে সূর্যের আলোয় চার্জ হয় বলে বিদ্যুতের খরচও অনেক কম।
০৯ / ১০
এলইডি স্ট্রিপ বা রোপ আলো: দীপাবলির সময় সিঁড়ির ধাপ, বারান্দার রেলিং, দেওয়ালের কিনারা বা ছাদের পাঁচিল আলোকিত করতে ব্যবহার করা যেতে পারে এই আলো।
১০ / ১০
বোতল বা জার আলো: নানা ধরনের নকশা এবং রং করা কাচের বোতল বা কৌটোর ভেতরে ছোট ব্যাটারি চালিত আলো রেখে দীপাবলির সময় টেবিল, তাক কিংবা ঘরের কোণে রাখা যেতে পারে। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ
