যশোরের সদর উপজেলার কাপুড়িয়াপট্টি এলাকায় দু’টি দোকানে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিউল আলম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বিএসটিআই-এর উপ-পরিচালক ও যশোর অফিস প্রধান প্রকৌঃ মো. আসলাম শেখের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানে যশোর সদর উপজেলার কাপুড়িয়াপট্টি এলাকায় দু’টি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকৃত মেসার্স চৌধুরী গোল্ড নামক প্রতিষ্ঠানকে ওজনযন্ত্রে ত্রুটি থাকার অপরাধে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং বাংলাদেশ টি স্টোর নামক প্রতিষ্ঠানকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যাতিত ব্ল্যাক টি বাজারজাত করার অপরাধে আট হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে বিএসটিআই-এর পরিদর্শক (মেট্রোলজি) মো. রাকিব ইসলাম এবং মো. সাব্বির আহমেদ প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই, যশোরের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
