
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
মঙ্গলবার নদিয়ার শান্তিপুরে উদ্ধার হলো এক কিশোরীর ঝুলন্ত দেহ। সে শান্তিপুরের গুপ্তিপাড়া চরের বাসিন্দা ছিল। স্থানীয় সূত্রে খবর, সে নৃত্যশিল্পী ছিল। এ দিন সকালে প্রথমে ঝুলন্ত দেহ দেখতে পান তার বাবা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
