চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করছেন উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন। উপজেলার মায়ানী ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের শহীদ সেকান্তর আলী সড়কে ব্রিক সলিংয়ের মাধ্যমে সংস্কারকাজ শুরু করা হয়েছে। স্থানীয়দের নিয়ে মঙ্গলবার দুপুরে এ সংস্কারকাজের উদ্বোধন করা হয়। আশরাফ উদ্দিন জানান, সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় উপজেলাব্যাপী উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে মায়ানী ইউনিয়নের এ সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।