স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি হাসপাতালে যান। এ সময় মঈন খানের স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।
হাসপাতালে প্রতিমন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রতিমন্ত্রীকে মঈন খানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন।
শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত জটিলতা নিয়ে গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
