শ্রীপুরে নেশার টাকার দাবি ও পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন (৩৪) পলাতক রয়েছেন। গত রোববার রাতে তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া সুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত আব্দুস সামাদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, নেশার টাকা ও পারিবারিক বিষয় নিয়ে আব্দুস সামাদের সঙ্গে তার ছেলে আনোয়ারের বাগ্বিত-া হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আনোয়ার লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসি শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।