কোপা আমেরিকার পরবর্তী আসরও হচ্ছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ মর্যাদার এই ফুটবল প্রতিযোগিতার ২০২৮ সালের আসর আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল। আগামী ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই শেষ হবে টুর্নামেন্ট। গত আসরের মতো এবারও অংশ নেবে ১৬ দল।
২০১৬ ও ২০২৪ সালের পর তৃতীয়বারের মতো কোপা আমেরিকা আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অনুষ্ঠিত আগের দুই আসরে দারুণ সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। ২০১৬ সালে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি আলবিসেলেস্তেরা। আট বছর পর ২০২৪ সালে সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই শিরোপা ধরে রাখে লিওনেল স্কালোনির দল।
এ আসরে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন কনমেবলের ১০টি দলের সঙ্গে অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কনফেডারেশন কনকাকাফের ৬ দল। কনকাকাফের ছয়টি দল নির্ধারিত হবে ২০২৭ সালের গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে। টুর্নামেন্টে অবস্থান ও যোগ্যতার মানদণ্ড অনুযায়ী দলগুলো কোপা আমেরিকায় খেলার সুযোগ পাবে।
যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনার পাশাপাশি উন্নত অবকাঠামোও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের জন্য দেশটির বিভিন্ন শহরের বেশ কয়েকটি স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। ফলে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আগে থেকেই প্রস্তুত রয়েছে।
কনমেবলের সভাপতি ও ফিফার সহসভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেস বলেছেন, ‘কোপা আমেরিকা কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি আমাদের পরিচয়, ইতিহাস এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ২০২৮ সালে আমরা আবারও সেই আবেগ যুক্তরাষ্ট্রে নিয়ে যাব। এর মাধ্যমে কনকাকাফের সঙ্গে আমাদের ঐতিহাসিক অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে এবং পুরো মহাদেশে ফুটবলের বিকাশে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে। এই আয়োজন আবারও প্রমাণ করবে, ফুটবলের কোনো সীমানা নেই এবং বড় স্বপ্ন দেখলে আরও অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।’
প্রসঙ্গত, ২০২৮ সালের ৪৯তম কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে শুরুতে আগ্রহ দেখিয়েছিল ইকুয়েডরও। তবে শেষ পর্যন্ত আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকেই বেছে নিয়েছে কনমেবল।
আন্তর্জাতিক ফুটবল থেকে গত মাসেই অবসর নিয়েছেন লিওনেল মেসি। তবে তাঁর বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে চলছে আলোচনা। ঐতিহাসিক এই জার্সির নতুন উত্তরাধিকারী এখনো ঠিক করতে পারেনি আর্জেন্টিনা। এবার সেই জার্সি পরার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির আরেক তারকা স্ট্রাইকার
ফাইনালের লড়াই গড়াল টাইব্রেকারে। সেখানেই স্নায়ুচাপ সামলে বাজিমাত করল ডেডলাইন স্কোয়াড। ক্যাপিটাল স্ট্রাইকার্সকে হারিয়ে রিমার্ক-হারল্যান প্রিমিয়ার লিগ ফুটবল ২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি। গত বৃহস্পতিবার ঢাকার অ্যাথলেটস হাব বাই এমজিআই মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেন রিমার্ক-হারলান
চ্যাম্পিয়নস লিগে সাবাহর বিপক্ষে ডান গোড়ালিতে অস্বস্তির কারণে খেলতে পারেননি লামিন ইয়ামাল। চোট গুরুতর না হলেও তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি কোচ হান্সি ফ্লিক। চোটের শঙ্কা কাটিয়ে এক ম্যাচ পরই একাদশে ফিরেছেন ইয়ামাল। তাতেই আজ স্বস্তি ফিরেছে বার্সেলোনায়।
গুরুতর চোট কাটিয়ে মাঠে ফিরেই গোল ও অ্যাসিস্টে দলের জয়ে অবদান রেখেছেন লাউতারো মার্তিনেজ। ৪৬ দিনের কঠোর পরিশ্রমের পর স্বাভাবিক ছন্দে ফিরতে পেরে উচ্ছ্বসিত ইন্টার মিলানের আর্জেন্টাইন অধিনায়ক।
