শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে এক দিন পর মারা গেছেন পুত্রবধূ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। শোক সইতে না পেরে স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় এক ইউপি সদস্য।
এর আগে শনিবার রাত ১১টার দিকে চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মো. মফিজুর রহমান মফিজ মিয়া মারা যান। তাঁর মৃত্যুর খবর শুনে ছেলে আলমগীর হোসেনের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিনের দাবি, শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে স্ট্রোকে মারা গেছেন ওই নারী।
একই পরিবারের দুজনের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
