যশোর-বেনাপোল মহাসড়কে ২৪ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ১১৬.৬৫ গ্রাম ওজনের স্বর্ণের বার, মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়েছে। সোমবার শার্শার আফিল জুট মিলের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক জালাল পিরোজপুরের জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।