
সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির তথ্যমতে, অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে, ১৪০ জন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৩ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, লালবাগ ও গুলশান বিভাগে ৭৮ জন করে এবং উত্তরা বিভাগে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রমনা বিভাগে গ্রেপ্তার হয়েছেন ৩৬ জন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে।
অভিযানে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন এবং আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল নেশাজাতীয় দ্রব্য জব্দ করা হয়েছে।
এ ছাড়া একটি চীনা কুড়াল, দুটি চাকু, অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল, পাঁচটি মুঠোফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
The post রাজধানীতে ডিএমপির অভিযানে ৬৬২ জন গ্রেপ্তার appeared first on অর্থসূচক.
