The Sangbad · সাধারণ
রাজবাড়ী শহরে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যার চেষ্টা
10/27/2026

রাজবাড়ী শহরের পান্না চত্বরে প্রকাশ্য দিবালোকে আমিন হোসেন লিটন (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর হাতে গুলি লেগেছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১টা ১০ মিনিটের দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।আহত আমিন হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বিচিত্রা গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে। তিনি বানীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করছেন।লিটনের ভাষ্য অনুযায়ী, তিনি রাজবাড়ী কোর্ট চত্বর থেকে পান্না চত্বরে পৌঁছালে একটি অটোরিকশা থেকে নেমে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে একটি গুলি তার হাতে এসে লাগে। ঘটনার সময় তার সঙ্গে মুন্সি নামের অপর এক ব্যক্তি ছিলেন।গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ‘গুলিতে একজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মূল প্রতিবেদনে যান ↗