জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে মো. মাহিন সরকারকে আহ্বায়ক, জোবাইরুল হাসান আরিফকে সদস্যসচিব এবং মহিউদ্দিন রনিকে মুখ্য সংগঠক করা হয়েছে।
আজ সোমবার দলটির অস্থায়ী কার্যালয় ঢাকার বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টার থেকে এ কমিটি ঘোষণার তথ্য জানানো হয়।
এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।
এতে আরও বলা হয়, ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
