গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে মহেশখালী উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড এবং বাদ্যযন্ত্র বাজিয়ে বানিয়ার দোকান পয়েন্টে এসে সমবেত হতে থাকেন। দুপুরের মধ্যেই পুরো বানিয়ার দোকান এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
বিকেলে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের নেতৃত্বে বানিয়ার দোকান পয়েন্ট থেকে এক সুবিশাল শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চৌরাস্তার মোড়ে গিয়ে এক র্যালী উত্তর সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলমগীর ফরিদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তৃণমূল পর্যায় থেকে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলে জনগণের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।” তিনি দেশের যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল কাদের বাবুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনছার উল্লাহ বিএ, যুগ্ম আহ্বায়ক আ স ম জাহেদুল হক নাহিদ, বড় মহেশখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোক্তার আহমদ, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল, হোয়ানক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মতিন, কালারমার ছড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, বড় মহেশখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম আবুল কাসেম, উপজেলা যুবদলের সদস্য ইমতিয়াজ হাসান ও আসাদ উল্লাহ হেলালী।
এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ডালিম, ছোট মহেশখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাবেদ, কুতুবজোম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহেদ খান, শাপলাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম, শাপলাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ছোট মহেশখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর হোসেন, কুতুবজোমের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কুতুবজোমের যুগ্ম আহ্বায়ক নয়ন উদ্দিন হেলাল, হোয়ানকের যুগ্ম আহ্বায়ক মোরশেদ খান, কালারমার ছড়ার যুগ্ম আহ্বায়ক ওসমান সরওয়ার, মাতারবাড়ির যুগ্ম আহ্বায়ক নুরুল আলম শাওন, সাবেক যুবদল নেতা নুরুন্নবী, আনচারুল করিম, জিয়াউর রহমান মাতব্বর, মোহাম্মদ ইউসুফ, হারুন উদ্দিন রুবেল, মোহাম্মদ কাইয়ুম, সরওয়ার আজম ও শাহিনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এতে অংশ নেন।
সুবিশাল মিছিল ও নেতাকর্মীদের ঢলে পরবর্তীতে চৌরাস্তার মোড়ের উত্তর সমাবেশটি এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়।
