স্টাফ রিপোর্টার : সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. কাওছার আহমদ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার রাত ৭টার দিকে জালালাবাদ থানাধীন উপরপাড়া পয়েন্টের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করে ডিবি পুলিশের একটি দল।
আটক কাওছার আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফেদারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল সোবহানের ছেলে।
এসএমপি সূত্র জানিয়েছে, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
