আজ দুপুর ১২টা ২৫ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে সংস্থাটির একাধিক ইউনিট
ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
আজ দুপুর ১২টা ২৫ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে সংস্থাটির একাধিক ইউনিট।
ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে মোট আটটি ইউনিট কাজ করে।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
