আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড় জিলা প্রতিনিধি:
ভারতে মুসলিম নিধন ও মসজিদে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে জেলা জাগপার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জাগপা, ছাত্রকাফেলা ও যুব জাগপার নেতাকর্মীরা অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা জাগপার সিনিয়র সহসভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার।
এ সময় আরও বক্তব্য দেন জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল পাটোয়ারী, ছাত্রকাফেলার সভাপতি শাহজাদ হোসেন সেলিম, সহসভাপতি রনি, উপজেলা জাগপার সাংগঠনিক সম্পাদক নাজমুল এবং যুব জাগপার সাধারণ সম্পাদক মোকসেদুল আলম মোকসেদসহ পাঁচ উপজেলা থেকে অংশ নেওয়া নেতাকর্মীরা।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা ভারতে মুসলিমদের ওপর নির্যাতন ও মসজিদে হামলার অভিযোগের প্রতিবাদ জানান। তাঁরা ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠী যাতে নির্যাতন ও বৈষম্যের শিকার না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব। তাঁরা ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় উপাসনালয়ে হামলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এসব বন্ধ না হলে তাঁরা লং মার্চ কর্মসূচি ঘোষণা করবেন বলেও কঠোর হুঁশিয়ারি দেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা জাগপার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
The post পঞ্চগড়ে মোদি সরকারের বিরুদ্ধে জাগপার বিক্ষোভ appeared first on sokalerkhobor24.com.
