২৬ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে এই সপ্তাহে কোন রাশির ভাগ্যে কী আছে? বিস্তারিত জেনে নিন।

সাপ্তাহিক রাশিফলগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
আজ ২৬ অক্টোবর ২০২৬ সোমবার থেকে শুরু হলো নতুন সপ্তাহ। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষে এই সপ্তাহ থেকে পুরোদমে অফিস। যদিও কিছুদিন পরেই আবার কালীপুজো। তবে তার আগে অফিসে কেমন কাটবে? এই মুহূর্তে বেশ কয়েকটি গ্রহ একসঙ্গে জোট বেঁধেছে। মাসের শেষ দিন ৩১ অক্টোবর দেবগুরু গোচর করবে। সূর্য আগের সপ্তাহে গোচর করেছে।
এর পাশাপাশি, কর্কট রাশিতে মঙ্গলও দুর্বল ভাবে থাকছে। তুলা রাশিতে বক্রীদশায় রয়েছে শুক্র। মীন রাশিতে শনিও বক্রীদশায় রয়েছে। এই সব যোগের ফলে এই সপ্তাহে কোন রাশির ভাগ্যে কী অপেক্ষা করে আছে? ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে এই সপ্তাহে কোন রাশির ভাগ্যে কী আছে? বিস্তারিত জেনে নিন।
1. মেষ রাশির সাপ্তাহিক রাশিফল
মেষ রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
এ সপ্তাহে ব্যবসায় অভূতপূর্ব সাফল্য পেতে চলেছেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয় নিশ্চিত। ফাটকা ব্যবসায় প্রভূত অর্থ প্রাপ্তির ইঙ্গিত রয়েছে। তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। কোন সিদ্ধান্ত নেওয়ায় হঠকারিতা করলে তা ভুল হতে পারে। অন্যের উপকার করতে সমস্যায় পড়তে পারেন, তাই সতর্ক থাকুন। চোট আঘাত বা রক্তপাতের ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে বদলি বা ট্রান্সফার হতে পারে।
2. বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল
বৃষ রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
এই সপ্তাহে পুরোনো বিবাদ মিটতে পারে। কেরিয়ারে দারুণ সাফল্য পেতে পারেন। পরিকল্পনা মাফিক সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হবে। দূরবর্তী কোথাও ভ্রমণ করতে হতে পারে। অধস্থন কর্মচারীর দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। চাকরির খোঁজে থাকলে এই সময় ভালো ফল পেতে পারেন।
3. মিথুন রাশি
মিথুন রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
রোগভোগের প্রকোপ বাড়বে এবং চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি হতে পারে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়বে। প্রেমের সম্পর্কে সমস্যা বাড়বে। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত আইনি সমস্যাও বাড়তে পারে। বিমা বা সরকারি ক্ষেত্রের টাকা পেতে পারেন। সৃজনশীল বা শৈল্পিক কাজের সমাদর বাড়বে। কোন গুরুত্বপূর্ণ বিষয়ে মধ্যস্থতা করতে পারেন।
4. কর্কট রাশি
কর্কট রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
কোন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আর্থিক সমস্যা এড়াতে পারবেন। পারিবারিক সমস্যা মেটানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিতে পারেন। উপযুক্ত ভালো কর্মসংযোগ হতে পারে। ব্যবসা লাভজনক থাকবে। অবিবাহিতদের বিবাহ যোগাযোগ হতে পারে। ছোটখাটো ভ্রমণের ইঙ্গিত রয়েছে।
5. সিংহ রাশি
সিংহ রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
পরিশ্রমের যথাযথ সুফল পেতে পারেন। আশপাশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পূর্বের করা বিনিয়োগ থেকে ভালো প্রাপ্তি হতে পারে। অতিরিক্ত ঝুঁকির কাজ থেকে বিরত থাকুন। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। পারিবারিক অশান্তিতে সাময়িক চিন্তা বৃদ্ধি করতে পারে।
6. কন্যা রাশি
কন্যা রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
কর্মক্ষেত্রে দারুণ সাফল্য আসার ইঙ্গিত রয়েছে। বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য হানি হতে পারে। পড়ে গিয়ে চোট বা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনও গোপন বা গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার প্রতি সকলের প্রত্যাশা বাড়বে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। অসৎ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন নয়তো আইনি সমস্যা পড়তে পারেন।
7. তুলা রাশি
তুলা রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে এবং সেই সংক্রান্ত কারণে সমস্যায় জড়াতে পারেন। অযথা আপনার সুনাম হানির চেষ্টা হতে পারে। একাধিক পথে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে ধৈর্য রাখলে সমাধান সূত্র মিলতে পারে। কোন প্রভাবশালী মহিলার দ্বারা সাহায্য পেতে পারেন। পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্য হানি হতে পারে।
8. বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
এই সপ্তাহে মনের মানুষের খোঁজ পেতে পারেন। পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দূর দেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্ম সংক্রান্ত নতুন কোন সুযোগ পেতে পারেন। উপকারের প্রতিদান এ সপ্তাহে আপনি নাও পেতে পারেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সুফল লাভের আশা কম। পুরোনো কোনও যোগাযোগের মাধ্যমে ভালো সুযোগ পেতে পারেন।
9. ধনু রাশি
ধনু রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
নতুন কোন ব্যবসায়িক উদ্যোগ শুরু করতে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার ইঙ্গিত রয়েছে। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনও পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ এবং তার সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্যজনিত চিন্তা বাড়তে পারে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে। গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। দালালি বা ফাটকা ব্যবসায় লাভ বাড়বে।
10. মকর রাশি
মকর রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
কর্মক্ষেত্রে গোপন শত্রুতা বাড়তে পারে। ভাই বোনের মধ্যে মতপার্থক্য হতে পারে। ছোটখাটো সমস্যা নিয়ে পারিবারিক বিবাদ বাড়বে। কর্মক্ষেত্রে বদলি বা ট্রান্সফারের ইঙ্গিত রয়েছে। পারিবারিক সম্পর্ক তিক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা লাভজনক থাকবে। অংশীদারের সঙ্গে আইনি বিবাদ হতে পারে।
11. কুম্ভ রাশি
কুম্ভ রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
নতুন কর্মসংস্থানের সুযোগ আসার সম্ভাবনা থাকছে। গুরুজন বা কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ বাড়বে। বিরোধীদের সঙ্গে আপোষ করলে লাভবান হবেন। কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে উন্নতির ভালো সুযোগ আসবে। কথাবার্তায় ভুল শব্দ চয়নে সমস্যা বাড়তে পারে। অস্ত্রাঘাত বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি পেতে পারেন। উচ্চশিক্ষার ভালো সুযোগ আসতে পারে।
12. মীন রাশি
মীন রাশিগ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
নতুন বিনিয়োগের ক্ষেত্রে সচেতন থাকুন প্রতারিত হতে পারেন। এই সপ্তাহে চোখের সমস্যা ভোগান্তি বাড়বে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারে। সন্তানের থেকে কোনও সুখবর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অস্থি সমস্যা এবং কিডনি ও প্রস্রাব সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। অযোগ্য ব্যক্তিকে অর্থ সাহায্য না করাই ভালো। আগুন থেকে সাবধান থাকুন।
