জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়েপৌঁছেছেনপ্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে দেয়া হচ্ছে গার্ড অব অনার। জাপান সফরে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন পার করবেন প্রধানমন্ত্রী৷ বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে। অংশ নেবেন জাপান-বাংলাদেশ সামিটে। যেখানে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবপ জাপানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হবে।
পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন ও বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ মিয়েও আলোচনা হবে। পরে, যৌথ সংবাদ সম্মেলনে করবেন দুই নেতা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ এই বৈঠক শুরুর কথা রয়েছে।
এছাড়া জাপানের প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান। পরে, টোকিওতে একটি এলএনজি টার্মিনাল ও একটি লজিস্টিকস হাব পরিদর্শন করবেন তারেক রহমান।
জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধিদলে রয়েছেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত-প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ও আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
