হামে আরও ৬ জনের মৃত্যু
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩২ জন। এ ছাড়া নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে দুজন, বরিশালে একজন এবং খুলনা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। এ সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন।
মঙ্গলবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
