গাজীপুরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ২টায় গাজীপুরের মারিয়ালীতে কেক কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের স্বনামধন্য সাংবাদিক ও কলামিস্ট টিটু সরকার। জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মাহমুদা আফরোজ লিজার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে টিটু সরকার জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে পত্রিকাটি নিরলসভাবে দেশ ও দেশের মানুষের পাশে থেকে সংবাদ পরিবেশন করে আসছে। এ জন্য পত্রিকাটির সম্পাদক ও প্রকাশককে ধন্যবাদ জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, নতুন জেলা কার্যালয়ের মাধ্যমে গাজীপুরের স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও সাধারণ মানুষের কথা আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরবে পত্রিকাটি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ভোরের চেতনা পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের ২৮ বছরের পথচলার আনন্দঘন এই আয়োজনে আপনিও হোন শুভেচ্ছার অংশীদার। নিজের ছবি দিয়ে তৈরি করুন ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ শুভেচ্ছা ফটোকার্ড এবং প্রিয়জন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে ছড়িয়ে দিন আনন্দ ও ভালোবাসা।
আপনার একটি ছবি, হয়ে উঠুক শুভেচ্ছা জানানোর সুন্দর মাধ্যম।
