বরিশালের বাকেরগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী বারো আউলিয়ার দরবার শরিফ দীর্ঘদিন ধরে অযতœ ও অবহেলায় পড়ে রয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ধর্মীয় ঐতিহ্য ও ইতিহাসের স্মৃতিবিজড়িত এ দরবার শরিফের যথাযথ সংরক্ষণ, সংস্কার এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এলাকাবাসী অবিলম্বে দরবার শরিফটির অবস্থা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।