কালীপুজোর আগে ফুলিয়ায় খাবারের দোকানে হানা, বন্ধের নির্দেশ একাধিক দোকানকে
কালীপুজোর আগে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে নদিয়ার ফুলিয়ায় একাধিক খাবারের দোকান ও রেস্তরাঁয় অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। মঙ্গলবার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার রঙ্গমঞ্চ এলাকায় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বিরিয়ানি ও ফাস্টফুডের দোকানগুলিতে হানা দেন আধিকারিকেরা।