চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে রফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) আনুমানিক দুপুর দেড়টার দিকে ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা গ্রামের বেপারী বাড়িতে ঘটে। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহ নিচে নামিয়ে আনেন।
নিহত রফিকুল ইসলামের মেয়ে জানান, কয়েকদিন যাবত বাবায় নারিকেল গাছের ডাল কাটার জন্য লোক খুজতেছে, না পেয়ে নিজেই গাছে উঠে পাতা একটা কাটার পরে পাশে বিদ্যুৎ পিলার থেকে বিদ্যুৎ স্পষ্ট হয়ে গাছের মধ্যেই হেলে পড়ে। কিছুক্ষণ কাপতে থাকে, তাকিয়ে দেখি নাড়াছাড়া বন্ধ হয়ে গেছে। গাছের উপরেই বাবার মৃত্যু হয়।
৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মহসিন হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, পুলিশ ও বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
