ছবির ক্যাপশন: .
>> তরিকুল ইসলাম, মেহেরপুর
মেহেরপুরের গাংনীতে আতিয়ার রহমান (৩০) নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া মাঠের একটি কলাবাগানের মধ্যে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আতিয়ার রহমান করমদি মাঠপাড়ার রহিদুল ইসলামের ছেলে।
আতিয়ারের বড় ভাই মশিউর রহমান জানান, আতিয়ার গত শনিবার দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় এরপর রাত্রে বাড়ি ফিরে না আসলে বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে পুলিশকে অবগত করা হয়। পরে ছাতিয়ান-বাদিয়াপাড়া মাঠে একটি কলা বাগানে মরদেহ পড়ে রয়েছে বলে জানতে পারি।
স্থানীয়রা জানিয়েছেন, ভ্যান ছিনতাই কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা সনাক্তের চেষ্টা চলছে।
