লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আনন্দ র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যা¤েপইন ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমোহন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহেল আজীজ শাহীন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু এবং সাধারণ স¤পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী। এ ছাড়া উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্যসচিব মো. জাকির ইমরান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান। এসব কর্মসূচির মাধ্যমে সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।