
রামগতিতে মা ইলিশ সংরক্ষণে অভিযান ৭০ হাজার মিটার অবৈধ জাল জব্দ ৪ জেলেকে জরিমানা
লক্ষ্মীপুরের রামগতিতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৭০ হাজার মিটার অবৈধ জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ এবং নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার অপরাধে ৪ জেলের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সৌরভ উজ জামান।
অভিযানকালে অবৈধভাবে মৎস্য আহরণর কালে ৪ জন জেলেকে নৌকা ও জালসহ আটক করা হয় । পরে জব্দ কৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় আটক ৪ জন জেলেকে মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা টার্স পোর্টস সভাপতি শেখ এহসান উদ্দীন প্রত্যেককে ২,০০০ (দুই হাজার) টাকা করে মোট ৮,০০০ (আট হাজার) টাকা জরিমানা প্রদান করেন। জব্দকৃত নৌকাটি জিম্মায় রাখা হয়, জব্দকৃত মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
জরিমানায় দন্ডিতরা হলেন মোঃ ইসমাইল, মোঃ হারুন, মোঃ শামিম এবং মোঃ রায়হান এরা সবাই ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার বাসিন্দা।
জেলা মৎস্য কর্মকর্তা ও সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান- ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর রাত বারোটা পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুরের ষাট নল থেকে রামগতির বয়ারচর পর্যন্ত এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা প্রতিপালন এবং অবৈধ মৎস্য আহরণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
