কটিয়াদীতে পানিতে ডুবে ২বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে, বাড়ির পাশে জমির গর্তে, জমে থাকা পানিতে পড়ে, হুমাইশা আক্তার (২)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ ২৭ শে অক্টোবর মঙ্গলবার দুপুরের দিকে কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত হুমাইশা আক্তার নরসিংদী সদর উপজেলার মোঃ রকি মিয়ার মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হুমাইশার বাবা -মা ঢাকায় চাকরি করেন। জন্মের পর থেকেই মৃত হুমাইশা নানার বাড়ি, কটিয়াদী পৌর এলাকার কামারকোনা মহল্লায় নানার আশ্রয়ে লালিত-পালিত হচ্ছিল।
সকালে হুমাইসার ছোট ফুফু তাকে ডেকে ঘরের ভেতর নিয়ে যান। এ সময় শিশুটি সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। এর মধ্যে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেলে ও মেয়েটির সারা শব্দ না পেয়ে, পরিবারের লোকজন তাকে খুঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে জমির একটি গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। সেই সময় পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকগণ তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দ শাহরিয়ার অনিক জানান, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এই বিভাগের আরো খবর





