আজকের ভোলা রিপোর্ট ॥
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ৮নং আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই ধারাবাহিকতায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ভোটারদের কাছে নিজের প্রার্থিতার কথা তুলে ধরেছেন মেম্বার প্রার্থী জুয়েল মাল। মঙ্গলবার (২৭ অক্টোবর) আসরের নামাজের পর ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন তিনি।
এ সময় পায়ে হেঁটে ঢোল-তবলা বাজিয়ে ব্যতিক্রমী পথসভা ও মিছিল বের করা হয়। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ব্যতিক্রমী এ প্রচারণায় ৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মিছিল ও পথসভায় প্রার্থী জুয়েল মাল ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় ভোটারদের কয়েকজন বলেন, জুয়েল মাল আমাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন। এলাকার মানুষের সঙ্গে তার সুস¤পর্ক রয়েছে। তাই আমরা তাকে ৭নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই।
মেম্বার প্রার্থী জুয়েল মাল বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৭নং ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, নাগরিক সুবিধা ও জনকল্যাণমূলক কাজে সর্বোচ্চ গুরুত্ব দেব।
জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে চাই।
এ সময় তিনি আগামী নির্বাচনে ৭নং ওয়ার্ডের ভোটারদের দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করেন।